শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একটু সহানুভূতি, বদলে দিতে পারে একটি পথশিশুর জীবন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একটু সহানুভূতি, বদলে দিতে পারে একটি পথশিশুর জীবন
২০

শিশু, শব্দটাই এক ধরনের ভালোবাসার। যার সঙ্গে মিশে থাকে আদর, স্নেহ, মমতা আর ভালোবাসা। কিন্তু শিশুদের যখন পথশিশু, টোকাই, রাস্তার ছেলে ইত্যাদি নামে ডাকা হয় তখন আপনাদের কেমন লাগে জানি না, আমার বুকে লাগে। কেন একটা শিশুকে পথশিশু বলব? সে রাস্তায় থাকে এজন্য? তাহলে আবার প্রশ্ন করছি, কেন একটা শিশু রাস্তায় থাকবে? জানি এর কোনো গ্রহণযোগ্য উত্তর পাবো না। এরপরও আমাদের দেশে পথশিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। আসলে এর মূলে রয়েছে অজ্ঞতা, দরিদ্রতা, শিক্ষা ও সচেতনতার অভাব। আমাদের দেশের অলিতে-গলিতে অনেক পথশিশু আছে যাদের কারো বাবা নেই, কারো মা নেই কিংবা কারো পরিবারের কেউ অসুস্থ। আর এই পথশিশু গুলো তখন নিজেরাই পরিবারের বোঝা বহন করে। দারিদ্রতার কষাঘাত সইতে না পেরে ইট ভাটায় কাজ করে, কেউ গাড়ির হেল্পারি করে, কেউ টুকায়, কেউ ভিক্ষা করে, কেউবা চুরি করে।

সমাজে এরা বঞ্চিত হচ্ছে লেখাপড়াসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে। রেল স্টেশন, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজের সামনে আমরা অনেক পথশিশুকে দেখতে পাই। কিন্তু কখনো কি একজন পথশিশুর জীবনের গল্প শুনতে চেয়েছি? খুব অদ্ভুত ভাবে বেড়ে উঠে এই পথশিশুরা। খুব অল্প বয়সেই জীবনকে বুঝতে শেখে। এরা সমাজের সুবিধা ভোগ করতে পারেনা। এজন্য এদের আরেক নাম সুবিধা বঞ্চিত শিশু। দিন শেষে রাত ঘনিয়ে আসলে এরা আশ্রয় নেয় কখনো কোনো শপিং মলের এক কোণে, কখনো ব্যস্ত ওভারব্রিজের নিচে, আবার কখনো খোলা আকাশের নিচে। বর্ষার বৃষ্টির ফোঁটা তাদের স্বপ্ন ভিজিয়ে দেয়, ঠান্ডা হাওয়া কাঁপিয়ে তোলে তাদের ক্ষুধার্ত কংকালসার শীর্ণ দেহ। পোশাক পাল্টানোর কোনো ব্যবস্থা নেই—অভাব আর কষ্ট যেন এতের নিত্য সঙ্গী।

যে শিশুদের চোখে স্বপ্নের আলো থাকার কথা, সেই শিশুদের চোখে জমে থাকে কেবল অভিমান, ক্ষুধা আর বেদনার অশ্রু। পৃথিবীর বুকে কেবল টিকে থাকার লড়াই তাদের। তাদের মুখে নেই হাসি, নেই শৈশবের আনন্দ, আছে কেবল বেঁচে থাকার সংগ্রাম আর নিরব কান্না। পথ শিশুদের এই দৃশ্য দেখলে চোখের জল আটকে রাখা যায় না। সহসায় মনে প্রশ্ন আসে পৃথিবী কেন এত নিষ্ঠুর? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই সুবিধা বঞ্চিত শিশুরাও চায় লেখা-পড়া শিখে আদর্শ মানুষ হতে। অন্য শিশুর মতো হাসি খুশি থাকতে। তাদেরও অনেক স্বপ্ন অনেক প্রতিভা আছে। তাদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাদের প্রতিভাগুলো বিকশিত করার চেষ্টা করি। তাদের সুন্দর এক জীবন উপহার দেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com