শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা মৌজায় অবৈধভাবে পুকুরে ডাম্পিং ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ও একিই এলাকায় ড্রেজার মেশিন দিয়ে পুকুর ভরাটে দায়ে দুজন ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল বিন মনসুর -এর নির্দেশে এই।মামলা করা হয়, যেখানে বিটঘর ইউনিয়ন ভূমি- উপ সহকারী কর্মকর্তা বাদী হিসাবে ছিলেন এবং শারফিন ড্রেজার মালিক ও শাহীন জমির মালিক নামের দুজনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ আনা হয়।
উপজেলার বিটঘর ইউনিয়ন টিয়ারা মৌজা গ্রামের পূর্ব পাশে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশাল আয়েতনের পুকুরে ডাম্পিং ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পুকুর ভরাটে কাজ করা হচ্ছে। এতে পুকুরে পাড়ের চারপাশের মাটি ভেঙে হুমকির মুখে পড়েছে।
বিটঘর ভূমি অফিস নায়েব জানান,ঘটনার বিবরণ দিয়ে বলেন, গত মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ৯টার সময় খবর পাইয়া,উক্ত ঘটনার সাক্ষী কে সাথে নিয়ে ১০ ঘটিকার সময় ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে দেখতে পাই। টিয়াররা গ্রামে পূর্বপাশে পুকুর থেকে ডাম্পিং ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পুকুর ভরাট করতেছে, সরকারের বিনা অনুমতিতে ভরাট কাজ চালমান দেখতে পাই,উক্ত কাজে বাঁধা দিলে জমির মালিক শাহীন গং এবং ড্রেজার মালিক শারফিন কাজ বন্ধ না করে অসৌজন্যমূলক আচারণ করেন।তিনি আরো বলেন, ভূমির মালিকানাও ব্যবহার আইনে২০২৩ লঙ্ঘনে সর্বোচ্চ এক বছর কারাদন্ড বা ৫০হাজার টাকা জরিমানার বা উভয় দন্ডের বিধানকরা হয়েছে। উক্ত আইনের আওয়াতায় এবং আসামীগাণ আমাকে সরকারী কাজে বাঁধা প্রধানও অসৌজন্যমূলক আচরণ করা যাহা দন্ডবিধি১৬৬০এর১৮৬ ধারার অপরাধের সামিল।
গত ১৭ সেপ্টেম্বর বুধবার উপজেলা সহকারী কমিশনার ভুমি নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল বিন মনসুর-এর নির্দেশে বিটঘর ইউনিয়ন ভূমি সহকারী এস এম রাসেল মাহমুদ, পুকুর ভরাট অপরাধে ও অসৌজনমূলক আচরণ করায় দুজনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।
পরিচয় গোপন রেখে স্থানীয় বাসীন্দারা বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’ এমন সরকারি নির্দেশ থাকলেও দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরে থেকে বালু উত্তোলন এবং পুকুর ভরাট করছে প্রভাবশালী ব্যবসায়ী শারফিন মিয়া।
এ বিষয়ে প্রশাসনকে অবগত করলেও কোনো সুরাহা মিলছে না। প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে। আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার জন্য।এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী শারফিন মিয়ার আমি এসিল্যান্ড অফিস থেকে পুকুর বালু উত্তোলন বা পুকুরে ভরাট করার কোন অনুমতি নেইনি।
আপনি নিউজ করেন গিয়া।এ বিষয়ে জানতে চাইলে, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল বিন মনসুরকে ফোন দিলে রিসিভি করে বলেন, আমি নির্দেশে দিয়েছি এই তথ্য আপনাকে কে দিয়েছে, আপনি কিভাবে জানলেন, এ বিষয়গুলো হচ্ছে অফিসিয়াল ব্যাপার, কাজ করতে সময় লাগবে।নবীনগর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বলেন, আমার কাছে অভিযোগ করবে কেন? নায়েবকে বলেন, ইউএনও নিকট অভিযোগ করতে তিনি নির্দেশ দিলে আমরা সহযোগীতা করবো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com