শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী ফরিদ গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী ফরিদ গ্রেফতার
১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গৃহবধূ শিউলী বেগম (৩৫)কে গলা কেটে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী ফরিদ উদ্দীন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। গৃহবধূ শিউলী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই  শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।নিহত শিউলী কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে। ঘাতক ফরিদ উদ্দীন একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

নিহত শিউলীর বাবা শরীফ মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েকে  শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল ফরিদ। তারই ধারাবাহিকতায় শিউলীকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে ছিল  ফরিদ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com