শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার  বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন সজীব (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার, গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের পুকুরের পানিতে ডুবে সজীবের মৃত্যু হয়। উল্লেখ্য তাজকিন সজীব গোমস্তাপুর তালেমুন কুরান নূরানী মাদ্রাসার একজন ছাত্র। সে মাদ্রাসায় থাকতেন সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মাদ্রাসার আরো ৮-১০ জন ছাত্র একসঙ্গে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে যান। কিন্তু সে সাঁতার না জানার কারণে গোসল করাকালীন সময়ে পানিতে ডুবে যায়। ওই সময় অন্যান্য ছাত্র সহ শিক্ষক দেখতে পেয়ে তাকে দ্রুত পানি থেকে উঠিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদূদ আলম জানান, মৃতের মা বাবা সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না করলে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর  করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com