শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে নব নিযুক্ত  শিক্ষকদের সংবর্ধনা দিল আদর্শ শিক্ষক ফেডারেশন 

ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে নব নিযুক্ত  শিক্ষকদের সংবর্ধনা দিল আদর্শ শিক্ষক ফেডারেশন 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ভূরুঙ্গামারী  উপজেলা শাখার উদ্যোগে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত  নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার  (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবাগত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে  এবং সেক্রেটারি খুরশিদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর- দিনাজপুর  অঞ্চল পরিচালক আজিজুর রহমান সরকার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস‍্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন।

অন‍্যান‍্যদের মধ্যে জেলা শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, মইদাম কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে  শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাতে হবে।

বক্তারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।”

এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নবাগত শিক্ষকদের  সংবর্ধনা শেষে উপহার হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com