শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

মোঃ রাহিজুল ইসলাম :   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি
১০

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলা শাখার উদ্যোগে  সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত  পথসভা অনুষ্ঠিত হয়।

ব্যানার, প্ল্যাকার্ড, দাড়ি পাল্লা প্রতীকসহ বিভিন্ন  স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম। অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন।  পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়াও বিগত ফ‍্যাসিস্ট সরকারের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধের দাবী  জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com