সফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড় উপজেলার শিবপুর ইউনিয়নের একটি বিল থেকে মো. সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে অবস্থিত বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের মো. মালাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোহেল প্রায় একদিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পাশের বিলের পানি থেকে তার মরদেহ দেখতে পেয়ে দ্রুত নবীনগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।নবীনগর থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম বলেন, ‘প্রাথমিক ধারনায় সোহেল বজ্রাঘাতে মারা যেতে পারেন। তার শরীরে পোড়ার দাগ পাওয়া গেছে।
তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com