সাব্বির অর্নব-নালিতাবাড়ী প্রতিনিধি | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে বারোয়ারী (বাবুর বাড়ি) দূর্গামাতার মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। রবিবারে অনুষ্ঠান শুরু হলেও প্রধান উৎসব হবে রোজ সোমবার। শেরপুর জেলায় মোট ৫৮টি মন্দিরে শারদীয়া দুর্গোৎসব চলছে।বেলতৈল বারোয়ারী দূর্গামাতা মন্দিরটি ১৯৬৭ সালে শুরু হয়। এই মন্দিরের আওতায় ৬৫টি খানা বা পরিবারের বসবাস। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীমতি উমা রাণী হাজংয়ের কাছে অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনান্য বছরের তুলনায় এবছর আরো সুন্দর হবে আশাকরছি।
সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি চাউল পেয়েছি। সরকার কে ধন্যবাদ জানাই, তবে আমরা নিজেরাই চেষ্টা করি ভালোভাবে অনুষ্ঠানটি করতে। নালিতাবাড়ী প্রশাসনকেও ধন্যবাদ জানাই, কারণ তারা পুলিশ, বিজিবি, আনসার এবং গ্রাম পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। রামচন্দ্রকুড়া বিজিবি টহল দল নায়েব সুবেদার মিজানুর রহমান এর নেতৃত্বে মন্দিরের নিরাপত্তার জন্য কাজ করছেন। নালিতাবাড়ী থানার ইনচার্জ অফিসার (ওসি) সোহেল রানা বলেন,নালিতাবাড়ী থানার পক্ষ্য থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কর্তব্যরত অফিসাররা রয়েছে।আমিও খোঁজ খবর রাখছি যাতে কোনো দূর্ঘটনা না ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com