শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুর শ্রমিক কল্যান ফেডারেশনের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুর শ্রমিক কল্যান ফেডারেশনের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
১৩

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মনিরামপুর উপজেলা শাখার ৩ নং ভোজগাতী ইউনিয়নের উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বার ২০২৫ রোজ রবিবার সকাল ১০ টায় চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ৩ নং ভোজগাতী ইউনিয়নে শাখার আয়োজনে মহিলা দায়িত্বশীলদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের শুরা সদস্য সেলিনা বেগম এর সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মুহতারামা হোসনে আরা জেসমিন, যশোর কুষ্টিয়া অন্ঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের অন্ঞ্চল পরিচালক (মহিলা বিভাগ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারমা মাসুদা সুলতানা জেলা কর্মপরিষদ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন (মহিলা বিভাগ), আর উপস্থিত ছিলেন মুহতারমা গুলবদন রহামান উপজেলা জামায়াতের সেক্রেটারি (মহিলা বিভাগ), মুহতারমা মর্জিনা আহাম্মাদ থানা সেক্রেটারি শ্রমিক কল্যান ফেডারেশন (মহিলা বিভাগ) মুহতারমা মোমেনা বেগম ইউনিয়ন সেক্রেটারি শ্রমিক কল্যান ফেডারেশন এছাড়া স্থানিয় নেত্রিবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানটি মহিলা দায়িত্বশীলদেরকে ঘিরে অনুষ্ঠিত হওয়ায় কর্তৃপক্ষ পুরো অনুষ্ঠানটির পর্দার ভারসাম্য রক্ষার্তে পর্দা সহকারে ব্যবস্থা করেন যা চোখে পড়ার মতো। এসময় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা উন্নয়নের কারিগরি সেই শ্রমিক বা মেহনতি মানুষদের দাবি বাস্তবায়নে কেউ এগিয়ে আসে না। তাই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমজীবী মানুষের উন্নায়নে শ্রমিকদের সাথে নিয়ে সর্বোত্বক কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com