শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রার সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন

কয়রা (খুলনা) প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রার সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন
২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এ উৎসব এখন সর্বজনীন। ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে এই পূজা। বাংলাদেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে আনন্দ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

নূরুল আমিন বাবুল আরও বলেন, “বিএনপি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আমি কয়রা উপজেলার সকল হিন্দু ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।”

শুভেচ্ছা বার্তায় তিনি পূজার সময় আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com