শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সেনাবাহিনীর হাতে কট রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তোফায়েল

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেনাবাহিনীর হাতে কট রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তোফায়েল
৩২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়া (৫২) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে সেনাবাহিনীর একটি টাস্কফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। তিনি বলেন, আজ দুপুরে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও ১৪ মামলার আসামি তোফায়েলকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড)। বিকাল ৪টায় তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃত তোফায়েল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সে কুখ্যাত কামাল গ্রুপের প্রধান কামালের ছোট ভাই এবং সরফভাটাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তোফায়েলের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান, চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও চুরিসহ মোট ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। স্থানীয়রা জানান, তোফায়েল বহুদিন ধরে সরফভাটা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অস্ত্র সন্ত্রাসে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির কারণে তিনি সম্প্রতি এলাকা ছেড়ে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় আশ্রয় নেন। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে চিরুনি অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তোফায়েলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তোফায়েলের বিরুদ্ধে আগের মামলা ছাড়াও নতুন করে যেসব অভিযোগ এসেছে সেগুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com