এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি: | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১২০ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দামে। বৃহস্পপতিবার (২ অক্টোবর) হোসেনপুরের হাট বার থাকলেও এদিন চড়া দামে কাঁচামরিচ বিক্রি হয়েছে। সাধারণত হাট বারে জিনিসপত্রের দাম কম থাকে বলে দেখা যায়। বাজারে প্রচুর পরিমানে কাঁচামরিচ থাকলেও দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
এছাড়াও বিভিন্ন সবজির দামও অনেক বেশী দেখা গেছে। বাজার করতে আসা উপজেলার বাবুরহাট এলাকার কৃষক খেজমত আলী জানান, বাজারে সব জিনিসের আমদানী থাকলেও দাম অনেক বেশী। কাঁচামরিচ ও অনন্য জিনিস কিনতে এসেছি,কিন্তু বেশি দামের কারনে কিনতে পারছি না। হোসেনপুর বাজারের পল্টি ব্যাবসায়ী তারেক মিয়া জানান,কাঁচামরিচের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com