শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা, স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা, স্মারকলিপি প্রদান
২০

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৪ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে আসে।

এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু দেখতে চাই। আমরা আর আশা নিয়ে থাকতে চাই না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিস্তা এলাকার ২ কোটি মানুষকে আশাহত করেছেন।

বক্তারা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক ভাবে নতুন দ্বার উন্মোচন হবে উত্তরের পাঁচ জেলায়। আর কালক্ষেপন আমরা চাই না। দ্রুত যেন কাজ শুরু করা হয় এটি এখন আমাদের চাওয়া। তিস্তা নিয়ে প্রতিটি কর্মসুচি সফল করণে বিএনপি’র প্রতিটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।

রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এই কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়া ৯ই অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে মশাল প্রজ্জলন করা হবে একযোগে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com