শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মুকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতে  বিক্ষোভ মিছিল 

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মুকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতে  বিক্ষোভ মিছিল 
২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সব জামিন না মঞ্জুর করা এবং ব্রাহ্মণবাড়িয়া দায়েরা জজ আদালতে এনে তার বিচারকার্য সম্পন্ন করে দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতাকর্মীরা।

রবিবার (৫ অক্টোবর) সকালে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে কাউতলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সমাবেশে বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে ১৬টি তাজা প্রাণ ঝরে। এসব হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে।

তারা আরও বলেন, ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার  আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় সমাবেশ থেকে মোকতাদির চৌধুরীর দ্রুত বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com