শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো ভারতীয় মরা গন্ডার

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি   |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে  ভেসে এলো ভারতীয়  মরা গন্ডার
২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভারত থেকে একটি মরা গন্ডার  ভেসে এসে নদের চরে আটকা পড়েছে। মৃত গন্ডারটিকে  দেখতে কাদা-জল মাড়িয়ে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। জানাগেছে,গত কয়েক দিনের ভারী বর্ষণে কারনে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এরফলে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুড়ি, মরা গরু, মাছ ও সাপ ভেসে আসছিলো। ধারণা করা হচ্ছে,গন্ডারের আবাস স্থল তলিয়ে যাওয়ায় বন্যার পানিতে ডুবে মারা গছে এবং ভেসে  এসে উপজেলার তিলাই ইউনিয়নের  দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।  স্থানীয় বাসিন্দা রফিকুল, রাজ্জাক ও সজিব জানান, দুধকুমার নদীর পানি কমায় মাছ ধরতে গিয়ে কয়েকজন লোক মৃত গন্ডারটিকে দেখতে পায়।

পরে আমরা এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। খবর পেয়ে আজ প্রশাসনের লোকজন এসেছে। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বুধবার সকালে সংবাদ পাই। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা ,উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থলে যাই। তিনি আরো জানান, গন্ডার টি মারা গেছে এবং পচন ধরেছে।  কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সড়ানো সম্ভব নয়, তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুতে রাখার জন্য বলা হয়েছে।  যমুনা সেতু যাদুঘরের কিউরেটর জানান, গন্ডারটির দেহবাশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com