শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে আবাসন প্রকল্পে ইসলামী মক্তব উদ্বোধন

মো.সাইদুল ইসলাম মৌলভীবাজার (জেলা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে আবাসন প্রকল্পে ইসলামী মক্তব উদ্বোধন
১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের চিতলিয়া কালিছালি আবাসন প্রকল্পে ইসলামী শিক্ষার আলো ছড়াতে উদ্বোধন করা হয়েছে একটি নতুন মক্তব।

উদ্যোগটি নিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা, তাঁর নিজস্ব প্রচেষ্টা ও মানবিক চিন্তা থেকে।

এই মক্তবের মাধ্যমে আবাসনের হতদরিদ্র শিশুদের ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোয় আলোকিত করার পথ উন্মুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সমাজসেবক আব্দুল আহাদ,

মাওলানা আব্দুস সালাম, এবাদুর রহমান জেমস,আলীনগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তবিরুন্নেছা,মক্তবের শিক্ষক হাফেজ ইসমাঈল হোসেন,

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য মুরব্বিগণ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা বলেন-আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যে সম্মানী পাই, তা এই ইসলামী শিক্ষাকেন্দ্রে দান করবো। আমার লক্ষ্য — এই মক্তবের মাধ্যমে দরিদ্র শিশুদের মাঝে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়া।”

সমাজসেবক আব্দুল আহাদ বলেন-এই উদ্যোগ শুধু ধর্মীয় নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন কাজ সমাজে অনুপ্রেরণা জোগাবে বলে আমরা মনে করি।

কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান বলেন-যদি আমরা সবাই মিলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াই, তাহলে উন্নত ও আলোকিত সমাজ গড়া সম্ভব।”

এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার শিশু-কিশোররা ইসলামী ও নৈতিক শিক্ষায় আরও সচেতন হয়ে উঠবে।

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com