নাজমুল হাসান: | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা মাদক সেবন করে পরিবার ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর ২০২৫) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় পরিবারের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দীপংকর চন্দ্র শীল (৩০) নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, দেবিদ্বার উপজেলায় মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি রয়েছে। একটি সুন্দর ও নিরাপদ দেবিদ্বার গড়তে এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আমি কঠোর অবস্থানে আছি। এ যুদ্ধে জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com