শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সৈয়দ আলীর গণমিছিল

রিয়াদ ইসলাম জলঢাকা:   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সৈয়দ আলীর গণমিছিল
২৪

“জাগো বাহে, তিস্তা বাঁচাই ডাক দিয়েছেন সৈয়দ ভাই, আইসো বাহে, তিস্তা বাঁচাই” এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নীলফামারীর জলঢাকা উপজেলা শহর। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক গণমিছিল বের করা হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন নীলফামারী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙালী, প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এস আলী লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সাজু, সদস্য মনিরুজ্জামান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু উত্তরাঞ্চলের নয়, পুরো দেশের মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণে না থাকায় এ অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তাই সরকারকে অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com