আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ী সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সূজিত পণ্য ভিত্তিক পল্লী পৌরসভার নুনিয়াগাড়ী গ্রামের মিতু এমব্রয়ডারিসহ বরিশাল ইউনিয়নের সাধিনার ব্যাগ পল্লী পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ এমব্রয়ডারি পল্লী পরিদর্শনকালে তিনি এমব্রয়ডারি পল্লীর নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন এবং সফল উদ্যোক্তা মিতুর এ মিনি গার্মেন্টসে নারীদের নিপুণ হাতের হস্ত শিল্পের কাজ দেখে প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা বিআরডিবি উপ-পরিচালক রেজাউল করিম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নানসহ আরও অনেকে।
উল্লেখ্য, সফল উদ্যোক্তা মিতুর এই নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লীতে নিয়মিত ৩ হাজার নারী কাজ করেন। আর এ কাজগুলো অর্ডার আসে আড়ংসহ দেশের বড় বড় নামকরা প্রতিষ্ঠান থেকে। এই মিনি গার্মেন্টস এর একেকজন নারী শ্রমিক পান মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা। এদেরকে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহায়তা করেছেন উপজেলা বিআরডিবি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com