মুকুট রঞ্জন দাস ,তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি | শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩নং ধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে “বর্ধিত সভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ধলা ইউনিয়নের সভাপতি নাজমুল খান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা এবং ওই ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। আলোচনায় নেতৃবৃন্দ দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি নেতাকর্মীদের ঘোষিত ৩১দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com