শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠন করতে পারলে সবচেয়ে নিরাপদে থাকবে হিন্দু সম্প্রদায়ে মানুষ,গোলাম পরওয়ার

কয়রা(খুলনা)প্রতিনিধি   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠন করতে পারলে সবচেয়ে নিরাপদে থাকবে হিন্দু সম্প্রদায়ে মানুষ,গোলাম পরওয়ার
২৪

বাংলাদেশকে দুর্নীতি, দুঃশাসন ও অবিচারমুক্ত করতে হলে ইসলামিক সমাজব্যবস্থা কায়েম করতেই হবে। আর সে লক্ষ্য পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামির দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার কোনো বিকল্প নেই। জনগণের সংখ্যা গরিষ্ঠ মতামত নিয়ে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে এদেশে সবচেয়ে নিরাপদে থাকবে হিন্দু সম্প্রদায়ে মানুষ।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশ এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে তিনি আরও বলেন,এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে- এই ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে।’

তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআলাহ দাঁড়িপাল্লা’।

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেবে বলেও জানান তিনি।

নির্বাচনে জয়ী হলে জামায়াত নেতারা কোনো সরকারি প্লট, গাড়ি, বাড়ি বা অন্যান্য সুবিধা গ্রহণ করবেন না বলেও ঘোষণা দেন গোলাম পরওয়ার। একইসঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোকেও এমন ঘোষণা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, দলের মধ্যে যেমন আলোচনা চলছে। অনুরূপভাবে  ইসলামী দলগুলোর সঙ্গে প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনের প্রস্তুতি চলছে। সে জন্য আগামী নির্বাচনে, কোনো চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজকে নির্বাচিত হতে দেওয়া হবে না।’

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com