শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাঘাটায় আমন ক্ষেতের পোকা দমনে কৃষি অফিসের জনসচেতনতা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাঘাটায় আমন ক্ষেতের পোকা দমনে কৃষি অফিসের জনসচেতনতা
১০৩

সাঘাটায় রোপা আমন ক্ষেতের পোকা দমনে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে কৃষি অফিস।

সাঘাটা কৃষি অফিস জানায়, এবারে চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৩শ’ ২৭ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। মাঝে মাঝে অধিক খরা আর বিগত দু’সপ্তাহে ঘন বৃষ্টিপাতের ফলে মাঠ পর্যায়ে কিছু কিছু ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। তাই কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলা কৃষি অফিস কৃষকদের বাড়িতে উঠান বৈঠক, হাট-বাজারের দোকান, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও মসজিদে গিয়েও পরামর্শ প্রদান করে যাচ্ছে ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মামুনুর রশীদ, ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ওয়ালিউর রহমানসহ মাঠ পর্যায়ে কর্মরত ২৬ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান জানান,
রোগবালাই থেকে রক্ষা পাওয়া গেলে এ বারে আমনের
বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। ইতো মধ্যে বেশির ভাগ জমির ধানের শীষও বের হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com