শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

যশোর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
১৫

যশোরের মনিরামপুরে গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোসলেম বিশ্বাস সুন্দলপুর বাজার এলাকার মৃত নসিম বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর উপজেলার সুন্দলপুর বাজারে।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে সুন্দলপুর বাজার জামে মসজিদে আসরের নামাজ শেষ করে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মোসলেম বিশ্বাস। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব ১১-৫২৯৬) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে।

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com