শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুর ইয়াবা সেবনকারী সেই যুবদল নেতা বহিষ্কার​

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ​   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুর ইয়াবা সেবনকারী সেই যুবদল নেতা বহিষ্কার​
৩৬

১৫অক্টোবর, ২০২৫ ইং বুধবার, প্রকাশ্যে ইয়াবা সেবনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটি জেলার লংগদু উপজেলার গুলশাখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আলমকে দল থেকে বহিষ্কার করেছে লংগদু উপজেলা যুদদল।

জেলা যুবদলের নির্দেশক্রমে উপজেলা যুবদল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম ও সেক্রেটারি
সৈয়দ ইউনুস মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুল আলমকে দলের সকল পদ-পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

​জানা যায়, সম্প্রতি যুবদল নেতা নুরুল আলমের ইয়াবা সেবনের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। উল্লেখ্য, এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগে নুরুল আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। তবুও তিনি দলীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

​এদিকে, মাদক সেবনকারী নুরুল আলমের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, নুরুল আলম প্রকাশ্যে ইয়াবা সেবন করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। তারা দ্রুত মাদক সেবনকারী নুরুল আলমকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ​এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে যুব সমাজে এ ধরনের অপরাধ পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে এবং সামাজিক পরিবেশ আরও অবনতির দিকে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com