শফিকুল ইসলাম বদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ রোডে নবীনগর প্রেস ক্লাবেরর পূর্ব পাশে কেয়া স্টুডিও তে আনুষ্ঠানিক ভাবে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার( ১৬অক্টোবর) দুপুরে ফিতা কেটে এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি খালেদ বিন মুনসুর।উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী ভূমি বলেন, ভূমি সেবার মান বজায় রেখে নির্দিষ্ট ফি অনুযায়ী সঠিকভাবে সেবা দিতে হবে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে এই সেবা সম্পর্কে অবহিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই রেটের বাইরে যেন কেউ অতিরিক্ত অর্থ আদায় না করে।আরও জানান, সাধারণ মানুষ যেন জানে কেয়া স্টুডিওতে একটি পূর্ণাঙ্গ ভূমি সেবা কেন্দ্র রয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সব সেবা পাওয়া যায়। সেবা প্রদানে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রে দেওয়া হবে যে সেবাগুলো (ফি সহ)-
১. ভূমি উন্নয়ন কর প্রদানের তথ্য সংগ্রহ – ৫০ টাকা
২. ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদিত ফর্মে কর জমা (অনলাইন বা অফলাইন) – ২০ টাকা
৩. কনজুমার কপি প্রিন্ট – ২০ টাকা
৪. নামজারি আবেদন পূরণ ও কাগজপত্র আপলোড – ২৮০ টাকা
৫. নামজারি মামলার স্থিতি অনুসন্ধান ও কপি সরবরাহ – ১০০ টাকা
৬. খতিয়ান কপি অনলাইন আবেদন – ২০ টাকা
৭. কৃষি জমির অনুমোদন, বদলাবদলি – ২০ টাকা
৮. কুতুবুল ফরম পূরণ ও জমাদান – ২০ টাকা
৯. অন্যান্য সম্পর্কিত নথিপত্র আবেদন – ২০ টাকা
১০. পরিচিতি সম্পর্কিত লিগ্যাল আবেদন – ২০ টাকা
১১. সায়রাত লিজ মানি দাখিল – ২০ টাকা
১২. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর ও ফি জমা – ২০ টাকা
১৩. বিভিন্ন প্রকল্পের ফি আপলোড – ২০ টাকা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা সুশাসনের জন্য নাগরিক(সুজন) সভাপতি সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন,ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল, এটিএন অনলাইন নবীনগর প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন এবং দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুবেল মিয়াপ্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা তানিয়া ইসলামও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com