শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বন্ধু হাতে ঘুমন্ত বন্ধু খুন, গ্রেপ্তার- ১

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :-   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বন্ধু হাতে ঘুমন্ত বন্ধু খুন, গ্রেপ্তার- ১
৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বন্ধুর সাথে চলাফেরায় অনিহা প্রকাশের জেরে উমর হাসান (২৩) নামের বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তারই বাল্যবন্ধু খাইরুল আমিন (২৪) ।

গতকাল (১৬/১০/২৫) দিবাগত মধ্যরাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে উমর হাসান। গ্রেপ্তারকৃত ঘাতক বন্ধু একই গ্রামের চাঁন মিয়ার ছেলে খাইরুল আমিন।
জানা যায়- উমর ও খাইরুল বাল্যকাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দেয়। এর জের ধরে গত রাত আনুমানিক ২টার দিকে খাইরুল সিঁধ কেটে উমরের ঘরে প্রবেশ করে প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- “পূর্ব শত্রুতার জেরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি।

মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটি ও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com