শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে জাওয়ার ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুকুট রঞ্জন দাস তাড়াইল কিশোরগঞ্জ   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে জাওয়ার ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
৬০

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় জাওয়ার চৌরাস্তা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হাই,উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি।

সমাবেশে সভাপতিত্ব করেন জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকারিয়া খান পল্টু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা সৎস্যজীবী দলের সভাপতি এবং
বিএনপির তাঁতী ও মৎস্য বিষয়ক সম্পাদক শামীম রেজা,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খসরু।

বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়ন উপেক্ষা করে দলের নেতাকর্মীরা মাঠে আছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে জাওয়ার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com