শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত 

ইবি প্রতিনিধি:    |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত 
৭৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোত্তালি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন  ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এএসএম আয়নুল হক ও ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক মিয়া। এছাড়াও নবীন, প্রবীণসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক তাওসিফুর রহমান ও সাদিয়া জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডায়েরি প্রদান করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, অতিথিদের দিকনির্দেশনামুলক বক্তব্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com