শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু’র মৃত্যু, গাইবান্ধায় শোকসভা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু’র মৃত্যু, গাইবান্ধায় শোকসভা
৪১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু স্মরণে সোমবার স্থানীয় অবলম্বন মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার বেসরকারি সংগঠন জনউদ্যোগ এ স্মরণ সভার আয়োজন করে। শোকসভার শুরুতেই প্রয়াত প্রিসিলা মুরমুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ জুয়েল, গাইবান্ধা সদর উপজেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী নাজমা বেগম, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরামের মিলন তিগ্যা, সাঁওতাল প্রতিনিধি সুমিতা বাসকে, তিতাস মুরমু, তৃষ্ণা বাসকে, ইয়ুথ গ্রæপের সদস্য শিখা তিগ্যা, স্বরস্বতী পাহাড়ী, জোতিকা মিনজি প্রমুখ।

বক্তারা বলেন, আন্দোলনের নিবেদিত প্রাণ, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিসিলার মৃত্যুতে আদিবাসী জনগোষ্ঠী একজন সক্রিয় নেত্রীকে হারিয়েছে। তাঁর চিন্তা ও কাজ সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন আদিবাসী নেত্রীকে হারাল। সারাজীবন লড়াই করেছেন সাঁওতাল জনগণের মুক্তির জন্য। তিনি ছিলেন নির্লোভ ব্যক্তির জীবন্ত প্রতীক। তিনি ক্রমেই আদিবাসীদের সাহস ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। এই অসীম সাহসী আদিবাসী নেত্রীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা রইল।

উল্লেখ্য, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু গত ১৫ অক্টোবর বুধবার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com