শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জোর পূর্বক ধর্ষনের চেষ্টা, থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোর পূর্বক ধর্ষনের চেষ্টা, থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ
১৮

গাইবান্ধায় অর্থের লোভ দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা। থানায় অভিযোগ ভুক্তভোগী নারীর। অভিযুক্ত আব্দুল মজিদ এর দাবি বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন পরিকল্পিত সাজানো নাটক।

গত ১২/১০/২০২৫ তারিখ সকাল আনুমানিক ৭টায়
ঘটনাটি ঘটে গাইবান্ধা সদর উপজেলার বেড়াডাঙ্গা বাজারে। অভিযুক্ত আব্দুল মজিদ ওই বাজারের কামার ও খড়ি ব্যবসায়ী।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী ৩ সন্তানের জননী ওই নারীর স্বামী কামারী মালামালের ব্যবসা করেন। ঘটনার দিন সকাল আনুমানিক ৭টায় ওই নারী স্বামীর ব্যবসার ঝালাই করা কামারী মালামাল আনার জন্য আব্দুল মজিদের
কামারী ঘরে যান। এ সময় আব্দুল মজিদ সুযোগ বুঝে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে হাতে কামড় বসিয়ে নিজেকে রক্ষা করেন ওই নারী।

এ ঘটনায় গত ১৭-১০-২৫ তারিখে ওই নারী আব্দুল মজিদকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ওই বাজারের লোকজনের সাথে কথা হলে জানান, ঘটনার সত্যতা বিষয়ে আমরা কিছুই জানিনা। তবে বাজারে শুধু আলোচনা-সমালোচনা শোনা যাচ্ছে।

অভিযুক্ত আব্দুল মজিদ জানান, ওই নারী ওই দিন সকালে আমার দোকানে এসে আমার অনুপস্থিতিতে তার মালা-মাল নিয়ে বাড়িতে যান। এর কিছুক্ষণ পর ওই নারীর স্বামী দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমার মামলা মোকদ্দমার জের ধরে এটি পরিকল্পিত নাটক সাজিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।

থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com