শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাফল্যের স্বীকৃতি পেল হোসেনপুরের গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ৩৭ শিক্ষার্থী

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর:   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাফল্যের স্বীকৃতি পেল হোসেনপুরের গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ৩৭ শিক্ষার্থী
১৪

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর আইডিয়াল স্কুলে ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে হোসেনপুর মেধাবৃত্তি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে নগদ অর্থ,ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা দেয়া হয়েছে।

এতে ৬ জনকে ট্যালেন্টপুল, ১০ জনকে প্রথম গ্রেড এবং ২১ জন সাধারণ শিক্ষার্থীকে এ সম্মান দেয়া হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বাসদ নেতা মো: আলাল মিয়া, বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: খায়রুল ইসলাম ফকির, সাংবাদিক তপন চন্দ্র সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হোসেনপুর উপজেলা মেধাবৃত্তি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন।

আমন্তিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপবৃত্তির টাকা তুলে দিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য সমাজের গর্ব। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com