মাদক নয়, খেলাধুলায় হবে জয় এই স্লোগানকে সামনে রেখে মহেশপুর “ভাইকিংস” ক্লাবের উদ্যোগে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও আদর্শ গ্রাম-গঞ্জের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩.৩০ ঘটিকায় মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ মোঃ মনিরুজ্জামান, উপ প্রধান যন্ত্র প্রকৌশলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং সভাপতি, মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়া প্রবাসী মোঃ মামুনুর রশিদ (বাবু), দক্ষিণ কোরিয়া প্রবাসী মোঃ আব্দুর রউফ (শাকিল) এবং সৌদি আরব প্রবাসী মোঃ বাহেজ আলী। প্রবাসীরা তাদের বক্তব্যে মাদক ছেড়ে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান।
গতকাল(শুক্রবার) ফাইনাল অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ চাঁন মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১নং জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাসেল আহাম্মেদ, সমাজসেবক মোঃ রিপুল হোসাইন আলিফ এবং সমাজসেবক মোঃ সোহানুর রহমান সোহাগ। অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং মহেশপুর “ভাইকিংস” ক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। ক্লাবের সদস্য রবিউল আওয়াল রবি, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোঃ লাভলু, মোঃ জামিল, মোঃ সেবু, মোঃ হাবিব ও অন্যান্য সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের ফাইনাল দিনে খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করতে মাঠে ভিড় করে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, সবল ও আদর্শ সমাজ গঠন করা। টুর্নামেন্টটি আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে চলতে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা শেষে নান্দিনা তারুন্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব বনাম খড়খড়িয়া দুরন্ত স্পোর্টিং ক্লাবের ৯০ মিনিটের খেলায় নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ ২ গোলে জয়ী হয়।