শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধীর মাঝে ছাতা বিতরণ ফকির

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধীর মাঝে ছাতা বিতরণ  ফকির
২৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ২০০ প্রতিবন্ধীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ তৈমুর।

অনুষ্ঠানে জেলার মুক বধির নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপীনাথপুরি আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের প্রভাষক মো. তুহিন।  প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব বলেন,  সবচেয়ে কঠিন অবস্থায় আছে বুদ্ধি প্রতিবন্ধীরা। তারা নানসন সমস্যায় ভুগছে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীদের সংখ্যা সমাজে বাড়ছে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যে কোনো সহযোগিতায় পাশে থাকব। এই আয়োজনের জন্য সৈয়দ তৈমুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com