শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শনিবারও ক্লাস চললো গাইবান্ধার পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ে

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শনিবারও ক্লাস চললো গাইবান্ধার পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ে
৩০

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ থাকার ফলে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার আগে শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।

সেই ঘোষণার পর গতকাল প্রথম শনিবার
(২৫ অক্টোবর) গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষকরা স্বেচ্ছায় ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান করেন। এদিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন।

বিদ্যালয়টির সহকারী শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী স্যারের ডাকে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তবে বর্তমানে তার নির্দেশনায় ছুটির দিনেও অর্থ্যাৎ শনিবারেও বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করেছি। এতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পাঠদান ও পড়াশোনায় অংশগ্রহণ করতে পারছে। আমাদের লক্ষ্য, কোনো শিক্ষার্থী যেন শিক্ষাগত ক্ষতির মুখে না পড়ে এবং শিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় থাকে।

প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক গতকাল স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিয়েছেন, কারণ দীর্ঘ সময়ের বন্ধ ও অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা যে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে, তা পূরণ করা এখন আমাদের মূল দায়িত্ব। আমরা চাই না কোনও শিক্ষার্থী পেছনে পড়ে থাকুক বা পরীক্ষায় দুর্বল ফল করুক। তাই কেউ বিশ্রাম না নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠদান করেছেন শিক্ষকরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com