শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন, স্থগিত ভোট গ্রহণ কার্যক্রম

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন, স্থগিত ভোট গ্রহণ কার্যক্রম
২৩

বিজ্ঞ আদালতের নির্দেশনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন/২০২৫ এর ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে নির্বাচনে প্রস্তুতি নেয়া প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা আর ক্ষোভ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর/২০২৫) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন/২০২৫ এর ভোট গ্রহণ কার্যক্রমের নির্ধারিত দিন ছিল। এ দিন সকাল ১০টায় প্রার্থীরাসহ ভোটাররা উপস্থিত হয়ে দেখতে পান কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রমের কোন প্রস্তুতি নেই। উপস্থিত নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহের মোঃ আব্দুস সামাদ।

এদিকে, এদিন এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন/২০২৫ এর প্রিজাইডিং অফিসার ও সাদুুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ হারুন অর রশিদ বিজ্ঞ আদালতের এক নির্দেশনায় নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম স্থগিতের একটি পত্র প্রেরণ করেন। সকাল ১১টায় পত্রটি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সামাদ এর পক্ষে এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর.এ গনি গ্রহণ করেন। এ সময় ভোট গ্রহণ কার্যক্রম স্থগিতের বিষয়টি জানাজানি হলে ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয় উপস্থিত প্রার্থীদের মধ্যে। তারা এই স্থগিতাদেশের কারণে তাদের নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন। তারা মনে করেন, এই ধরনের সিদ্ধান্ত তাদের আশা ও প্রস্তুতির উপর আঘাত হেনেছে।

এ ছাড়াও আদেশের বিষয়টি ভোটারদের অবগত করতে কোন প্রচারমুলক ব্যবস্থা গ্রহণ না করায় ভোগান্তিতে পড়তে হয়েছে দুর-দুরান্ত থেকে আসা ভোটারদের। বিষয়টি নিয়ে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহের মোঃ আব্দুস সামাদ জানান, আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ব্যালট বক্সের জন্য যথারীতি আবেদনসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে প্রিজাইডিং অফিসারের নির্দেশনার বাইরে কিছু করার নেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com