শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ফরিদপুর প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি
৩৮

ফরিদপুরের সদরপুরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ বালু উত্তোলনের ফলে আশেপাশের ফসলি জমি হুমকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি।

দফায় দফায় অভিযানেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন।
উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন সরকারি খাল থেকে বালু উত্তোলন, হুমকিতে স্থাপনা-ফসলি জমি ও সড়ক।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী লোকজন নদী থেকে প্রায় পাঁচ-ছয় মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। একাই জায়গায় বছরের পর বছর বালু উত্তোলন করছে ২ থেকে ৩ টি ড্রেজার মেশিন দিয়ে। এ বালুদস্যু চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীতে ড্রেজার বসিয়ে বালু বিক্রি করে প্রতি মাসে কয়েক লাখ টাকার বালু বিক্রি করছে। নদী থেকে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এই চক্রের সঙ্গে জড়িত থেকে কারা সুযোগ-সুবিধা নিচ্ছে, সেটা তদন্ত করার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নদী থেকে বালু উত্তোলন করতে সরকারিভাবে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‌

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com