এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর: | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ২৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে সৌদি থেকে আসা দুম্বার মাংস সুষ্টভাবে বিতরন করা হয়েছে ।
গত (২৯ অক্টোবর) রাতে হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ এর ব্যাবস্থাপনায় দুটি টিম উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাসহ ৩৭টির অধিক প্রতিষ্টানে এসব দুম্বার মাংস বিতরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। দুম্বার মাংস উপহার হিসেবে পেয়ে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অনেক আনন্দ প্রকাশ করেছেন।
এ বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: এহসানুল হক, হোসেনপুর পৌরসভার প্রকৌশলী শেখ ফরিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী মোঃ ইয়াসিন আলীসহ বিভিন্ন দফতরের কর্মকতবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com