শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি
২৮

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত হতে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল মদগুলো জব্দ করেন।

৫৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালায়। জায়গাটি সীমান্ত হতে ৪০০ গজ বাংলাদেশের ভেতরে। অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com