শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে যুবদলের র‍্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে যুবদলের র‍্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত
১১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াইল উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় শুরু হওয়া র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, ২নং রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহমেদ, ৩নং ধলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম জয়, ৪নং জাওয়ার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম দানু, ৫নং দামিহা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সামিউল কাদের সামী এবং ৬নং দিগদাইর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শাহজালাল হোসন।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান অপু, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাবু এবং উপজেলার সাতটি ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও তরুণ সমাজকে সংগঠিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com