শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনের টিলারচর পদ্মা নদীরতে পাউবোর ডাম্পিং করা  ৩০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনের টিলারচর পদ্মা নদীরতে পাউবোর ডাম্পিং করা  ৩০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন
১২

ফরিদপুরের চরভদ্রাসনের টিলারচর পদ্মা নদীরতে পাউবোর ডাম্পিং করা  ৩০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন।

সরজমিনে দেখাগেছে, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে হঠাৎ পদ্মা নদীর তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এদিকে ভাঙনকবলিত এলাকা থেকে মাত্র ৯০ মিটার দূরে রয়েছে এমপিডাঙ্গী ও জাকেরেরশুরা থেকে ফরিদপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ পাকা সড়ক, শত শত বসতবাড়ি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে-কোনো মুহূর্তে এসব স্থাপনা নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

তিনি বলেন, টিলারচর গ্রামের কয়েকটি পয়েন্টে আপৎকালীন ভাঙন রোধে বর্ষা মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছিল। আমরা দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া, চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে ৩.১৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় নদীপাড়ের বাসিন্দা শেখ আবজাল বলেন, ‘বুধবার সকাল থেকেই পদ্মা যেন পাগল হয়া উঠছে। হঠাৎ হঠাৎ গড়গড় শব্দ, মাটি ধইসা পইড়া যাচ্ছে। এক রাতের মধ্যে ৩০ মিটার বাঁধটা গেল গিলা। আমাগো জমি, বাড়ি, স্কুল সব যেন নদীর মুখে ঝুলতাছে। কোনদিকে যাই, কী করি, বুঝতাছি না।’

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এ প্রতিবেদককে বলেন, ‘দ্রুত সময়ে ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com