শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আনারুল গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আনারুল গ্রেফতার
৭৯

গাইবান্ধার সাদুল্লাপুরে ৯ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ধর্ষক আনারুল ইসলামকে (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সাদুল্লাপুর থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। এ সময় থানার অফিসার ইনচার্জ তাজউদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনারুল ইসলাম কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলী ও মোছা. জরিনা বেগম দম্পতির ছেলে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু ওই মামলার বরাত দিয়ে বলেন, গত ১৮ অক্টোবর বিকেল ৩ টার দিকে অভিযুক্ত আনারুল ইসলাম তার নিজ ঘরে ওই শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায়  গত ২৪ অক্টোবর সাদুল্লাপুর থানায় আনারুলকে অভিযুক্ত করে মামলা রুজু করা হয়। তখন থেকে অভিযুক্ত আনারুল আত্নগোপনে যান। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে ৩১ অক্টোবর চট্রগ্রাম জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com