শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল সারোয়ার, (লন্ডন থেকে)- ফেনী জেলা   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৭৬

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে গত ৩১ অক্টোবর লন্ডনের স্হানীয় একটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।
আলোচনা সভার শুরুতে সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অতিথিদের।

এছাড়াও অনুষ্ঠানে ফোরামের উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহি উদ্দিন, নজরুল ইসলাম বিপ্লব (সহ-সভাপতি, ইস্ট লন্ডন বিএনপি), কাজী ইমতিয়াজ মিজান, জামাল উদ্দিন, এরশাদ উল্লাহ, ফোরামের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন ফরহাদ, রিয়াদ, সেলিম, ডারন, ও অতিথি সাইফ উদ্দিনসহ আরও অনেকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সিটি যুবদলের কামরান হাসান রাজীব, মাহি আলম চৌধুরী, সোহেল সরোয়ার, তানিম উদ্দিন পাটওয়ারী, মোহাম্মাদ নাহিদুল ইসলাম, হাসান, কেরানীগঞ্জ জেলা ইউকের সেক্রেটারি সাইফউদ্দিন সাইফ।

সভায় তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার শীর্ষক আলোচনায় রেজাউল কবীর পল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক সৌজন্য সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির সংকটকালে প্রবাসীরা দেশের জন্য কাজ করছেন নিঃস্বার্থভাবে — এটাই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন,“আমাদের লক্ষ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা—যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকবে।”
রেজাউল কবীর পল তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলনের কৌশল এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের দিকনির্দেশনাও তুলে ধরেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উদ্দীপ্ত হয়ে প্রবাসে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনের সৌজন্যে ছিলেন ফেনী সমিতি ইউকের সম্মানিত সভাপতি মোহী, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সেক্রেটারি ফেরদৌস বিন জামান, কেরানীগঞ্জ জেলা ইউকের সেক্রেটারি সাইফ। তাঁদের সহযোগিতা ও আন্তরিকতায় অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
সবশেষে আয়োজক ও অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ঐক্য ও অবদান অব্যাহত রাখার আহ্বান জানান। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, অনুপ্রেরণামূলক ও স্মরণীয় এক মিলনমেলা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com