শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম ৪আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় উত্তপ্ত সীতাকুণ্ড, মহাসড়ক-রেলপথ অবরোধ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম ৪আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় উত্তপ্ত সীতাকুণ্ড, মহাসড়ক-রেলপথ অবরোধ
১৩

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ( আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ কে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ার্পাসনের কার্যালয় থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী মোহাম্মদ  সালাউদ্দিনকে। ঘোষণার পর থেকে দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সবাই দ্রুত রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন।

সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বড়দারোগাহাট থেকে সিটি গেইট পর্যন্ত ৩৯ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এদিকে রেলপথও অবরোধের কারণে হাজার হাজার যাত্রীও ভোগান্তিতে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com