শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার , চিরকুটে লেখা“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার , চিরকুটে লেখা“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”
২৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অমরাপুর গ্রামে শাকিল মোল্লা (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজ বাড়ির ছাদে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানাযায়, নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে শাকিল স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং হাজিগঞ্জ জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। তবে সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “শাকিল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। শুনেছি, বিয়ে-শাদী সংক্রান্ত কিছু ঝামেলায় ছিল।”

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সকলে শান্তি পাবে।”

এলাকাবাসী ও সুশীল সমাজ দাবি করছে বিয়ে-শাদী সংক্রান্ত  পারিবারিক সমস্যার করনে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকেই দাবি করছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।”

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com