শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত মোহাম্মদ হোসেন শান্তি

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত মোহাম্মদ হোসেন শান্তি
১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি। ‎ ‎শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আস্থা অর্জনকারী এ মাদ্রাসাটি নবীনগরের নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।‎আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন। ‎এসময় তাঁকে পরিচিত করিয়ে দেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন।

উপস্থিত ছিলেন সহ-সুপার মো. জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুর রউফ, নবীনগর এস.আর. জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক আবু কাউছার সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও আলেমগণ। ‎ ‎পরিচিত সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আলহামদুলিল্লাহ, হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় দায়িত্বও। শিক্ষা ও নৈতিকতার এই প্রতিষ্ঠানকে আরও উন্নতির পথে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করব। সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”‎স্থানীয় শিক্ষাবিদ,নবীনগর প্রেসক্লাব ও এলাকাবাসী নবনির্বাচিত সভাপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com