শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবির সাবেক শিক্ষক ড. ইয়াহইয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

ইবি প্রতিনিধি   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবির সাবেক শিক্ষক ড. ইয়াহইয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক
১৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। শোক বিজ্ঞপ্তিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, একজন মেধাবী, পরিশ্রমী, সুযোগ্য শিক্ষক ও অভিভাবক এবং একজন ইসলামিক স্কলার হিসেবে প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিরকাল ধ্বনিত হবে। জানা যায়, অধ্যাপক ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান মঙ্গলবার (০৪ নভেম্বর) আনুমানিক দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে টঙ্গীস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ইবির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদীন যাবৎ অসুস্থ ছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com