শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দল চাঁদাবাজি, লুটপাট করার কারণে দল ত্যাগ করেছি, রাঙ্গাবালীতে মোস্তা‌ফিজুর রহমান

মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দল চাঁদাবাজি, লুটপাট করার কারণে দল ত্যাগ করেছি, রাঙ্গাবালীতে মোস্তা‌ফিজুর রহমান
২২

“জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। একটি দল ক্ষমতায় যাবার আগেই সবকিছু দখল করে রেখেছে। আমাদের জনসভায় আসতে মানুষকে বাধা দিচ্ছে।

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এসব কথা ব‌লেন। বুধবার সন্ধায় রাঙ্গাবালী উপ‌জেলাধীন চরমোন্তাজের জনসভায় তি‌নি এসব কথা ব‌লেন। তি‌নি ব‌লেন, ” আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সমমনা দল গুলোর নেতৃত্বে এই নব্য স্বৈরাচার হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি আমরা।” বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, আমি নিজে বিএনপির রাজনীতি করেছি ও ৫ই আগস্টের পরে এই দলটির অব্যাহত চাঁদাবাজি, লুটপাট আর দখলদারিত্বের ফলে বাধ্য হয়ে পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। তারেক রহমান বারবার সতর্ক করে ও তার দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই যে দলের কর্মীরা এখনই তার নেতার আদেশ মানেনা তাদের দ্বারা আগামীর বাংলাদেশ নিরাপদ হতে পারে না।

বুধবার সন্ধায় ৬ ঘ‌টিকায় চরমোন্তাজ স্লুইজ বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্প মাঠে অনু‌ষ্ঠিত এ সমা‌বে‌শে সকাল থেকে সভাস্থলে ইউনিয়নের ইসলামী আন্দোল‌নের নেতা-কর্মীরা জ‌ড়ো হতে শুরু করেন। নানাপ্রতিকূলতা অ‌তিক্রম ক‌রে প্রায় আট সহস্রা‌ধিক নেতা-কর্মী সমা‌বে‌শে অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোন্তাজ ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোন্তাজ ইউনিয়ন শাখার সভাপতি ডা: মনিরুজ্জামান (মনির)এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী নির্বাচন পরিচালনা কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী ও চেয়ারম্যান ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ (কলাপাড়া) হযরত মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জিহাদী, আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি রাঙ্গাবালী শাখা ও সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন রাঙ্গাবালী উপজেলা শাখা হযরত মাওলানা মোঃ আনিসুর রহমান, হা: মোঃ আবুল হাসান সেক্রেটারি চরমোন্তাজ ইউনিয়ন, হা: মোঃ হাফিজুর রহমান সেক্রেটারি নির্বাচন পরিচালনা কমিটি চরমোন্তাজ ইউনিয়ন, মোঃ ইউসুফ মুন্সী জয়েন সেক্রেটারি বাংলাদেশ ইসলামি আন্দোলন চরমোন্তাজ ইউনিয়ন, হা: মোঃ হাসান মাহমুদ সভাপতি যুব আন্দোলন চরমোন্তাজ ইউনিয়ন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চরমোন্তাজ ইউনিয়ন সাখার সদস্য মোঃ শহিদুল ইসলাম, কামাল মাতব্বর, জিয়াউর রহমান ফরাজি,আবু-তালেফ খলিফা, সাইফুল ইসলাম, আবুল ফরাজি প্রমুখ।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোন্তাজ ইউনিয়ন কর্তৃক গণসমাবেশ আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com