শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“চন্দনাইশ কাঞ্চনাবাদ রওশনহাটে এলাকায় বিএনপি’র ৩১’ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এড. নাজিমউদ্দিন চৌধুরী

তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“চন্দনাইশ কাঞ্চনাবাদ রওশনহাটে এলাকায় বিএনপি’র ৩১’ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এড. নাজিমউদ্দিন চৌধুরী
১১

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকায় বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেলে কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগসহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন।

সাধারণ জনগণের উদ্দেশে এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।

‘দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।’ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভা মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা মুহাম্মদ আব্দুল করিম ও যুবদল নেতা আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, বিএনপি নেতা বদিউল আলম, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ হামিদ, আলমগীর, আরিফুল ইসলাম সম্রাট জি.কে নাজিম, নোমান শিবলু, নুরুল ইসলাম, আলমগীর তালুকদার, হায়দার আলী, আলী আহমদ, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ বোরহান, শফিউল আলম, সোমাইমান ড্রাইভার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বাদশা প্রমুখসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com