শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রদর্শিত হবে বাংলা সিনেমা “সুড়ঙ্গ”

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রদর্শিত হবে বাংলা সিনেমা “সুড়ঙ্গ”
৬৪

প্রতিভাবান পরিচালক রায়হান রাফি পরিচালিত আলফা-আই এবং চরকি প্রযোজিত, এই চলচ্চিত্রটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আঁকড়ে রাখবে। এই ছবির মাধ্যমে জনপ্রিয় নাট্যাভিনেতা আফরান নিশো তার বড় পর্দায় অভিষেক হয়েছে, ছবিতে নায়িকা হিসেবে আছেন তমা মির্জা, শহিদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। “সুড়ঙ্গ” প্রেম বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্প নিয়ে তৈরি ভিন্ন ধাঁচের সিনেমা। সুড়ঙ্গ প্রথম বাংলাদেশী ছবি যার বিজ্ঞাপন নিউইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে দেখানো হয়েছিলো। যেটা সারা বিশ্বে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য বিরল সম্মান বয়ে নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে বায়োস্কোপ ফিল্ম এবং ভিয়ের ইভেন্টের সার্বিক তত্ত্বাবধানে ট্রয় সিটির এম জে আর ট্রয় গ্র্যান্ড সিনেমা হলে আগষ্টের ১৯, ২০ শনিবার এবং রবিবার এই দুইদিন বিকাল ৫:৩০ মিনিটে ‘সুড়ঙ্গ’ প্রদর্শিত হবে। মিশিগানে ভিয়ের ইভেন্টের আয়োজকরা জানিয়েছেন, মিশিগানে বসবাসরত এক লাখের বেশি প্রবাসী বাংলাদেশি এবং কলকাতার মানুষের কথা মাথায় রেখে তারা এই আয়োজন করেছেন। ব্লকবাস্টার রোমান্টিক থ্রিলার ছবি “সুড়ঙ্গ” দেখার জন্য টিকেট সংগ্রহ করতে ওয়ারেন সিটিতে অবস্থিত Adda Cafe and Restaurant এ যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন: (586) 214-2236।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com