সিনিয়র রিপোর্টার,আব্দুস সালাম মোল্লা: | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী তিনজনকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। এরা হল,আব্দুল সিকদার ডাংগি গ্রামের মাজাহারুল হক মোল্লা ওরফে মোবারক মোল্লার ছেলে মোতালেব মোল্লা (৫২) ওরফে মোতা মোল্লা বিএস ডাংগি গ্রামের আমিন মোল্লার ছেলে কামাল মোল্লা ওরফে পাঠা কামাল(৬২) , এম পি ডাঙ্গী গ্রামের মৃত রোকনউদ্দিন শেখর ছেলে আবুল খায়ের শেখ (৫৯)সহ ৩জন আসামিকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললাহ খানের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল সিকদার ডাংগি গ্রামের মৃত মাজাহারুল হক মোল্লা ওরফে মোবারক মোল্লার ছেলে মোতালেব হোসেন মোল্লা ওরফে মোতা মোল্লার (৫২)নামে( ১)জি আর নং ৩১ তাং১৭ই এপ্রিল ২০২৩ এমামলা হতে অব্যাহতি দিয়েছে আদালত।( ২)জি আর নং ৩৭।তাং ১১ আগস্ট ২০১৪ইং মারামারি মামলা এবং সন্ত্রাস বিরোধী আইনি মোতালেব মোল্লাকে গ্রেফতার করেছে।
বিএস ডাংগি গ্রামের মৃত আমিন মোল্লার ছেলে কামাল মোল্লা ওরফে পাঠা কামাল(৬২) , এর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।(১) জি আর নং১৭/ ২০১৬(২) জি আর নং ৮৫তাং১৫ই ডিসেম্বর ২০০৮ ইং।(৩)জি আর নং৮০ তাং৪ই নভেম্বর ২০২৩ইংদ্রুত বিচার আইনে মারামারি মামলা । (৪)জি আর নং ৩, ২৫শে জানুয়ারি২০২১ইংমারামারি মামলা । (৫)জি আর নং২০তাং ৯ই মার্চ২০২৫ইংমারামারি মামলা ।( ৬)সি আর নং১৪৬/২৩ইং তাং ১৩ইং ডিসেম্বর২০২৩ইং।
মারামারি ও দ্রুতবিচার আইনে এবং সন্ত্রাস বিরোধী মামলা রজ্জু থাকায় কামাল মোল্লাকে গ্রেফতার করেছে।
এমপি এমপি ডাংগি গ্রামেরএম পি ডাঙ্গী গ্রামের মৃত রোকনউদ্দিন শেখর ছেলে আবুল খায়ের শেখ (৫৯)সহ ৩জন আসামি কে সন্ত্রাসী সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে।
গতকাল রাত ১টা ৩টা পর্যন্ত ওসি রজিউল্লাহ খানের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোতালেব হোসেন মোল্লা ওরফে মোতা মোল্লা, কামাল মোল্লা ওরফে পাঠা কামাল,আবুল খায়ের কে গ্রেপ্তার করেন। পরে ৭ই অক্টোবর সকাল১১টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ থাকায় প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।
চরভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগও নিক্সন পন্থী আওয়ামী লীগের নির্ভরে চলছে একাংশের বিএনপিরা নেতারা। নিক্সন পন্থীর অনেক নেতাই এখন বিএনপির সক্রিয় নেতা। এসব নেতাদের কারণে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে অভিযুক্তরা অনেকই পুলিশ প্রশাসনের নাকের ঢগায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে পুলিশ অনেক ভূমিকা থাকলেও উপমহলের উপর আওয়ামী নির্ভর বিএনপি মহলের চাপে পুলিশের কার্যক্রমে বাধাগ্রস্থ করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান কে একাধিক ফোন দিলে ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকেঅতিরিক্ত পুলিশ সুপার (সদর -চরভদ্রাসনসার্কেল) আজমীর হোসেন কে একাধিকবার ফোন দিল ফোন রিসিভ না করা বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com